দুদিন আগে প্রকাশ করা হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। বরাবরের মতো এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীরা শুধু পাসের হারেই নয়, এগিয়ে রয়েছে ভালো ফলেও। অথচ এই মেয়েদের একটা উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষার সুযোগ পাবে না। পরীক্ষার পরের ছুটিতেই হয়তো বিয়ে হয়ে গেছে অনেকের। এসএসসি থেকে এইচএসসি পরীক্ষার মধ্যেও অনেক মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাবে পরিবার অথবা নানা কারণে বন্ধ হয়ে যাবে তাদের পড়াশোনা।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার জাহিদা আক্তার (১৯)। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন শিক্ষক হওয়ার। পড়াশোনা ভালোই চলছিল। বাবার মৃত্যুর পর স...