সকালে হাসিমুখে আট বছরের মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা আনসারুল করিম। দুপুরে খুলশীর জালালাবাদ সোসাইটিতে বাসার সামনে সেই মেয়েকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলেন স্বজনেরা। স্কুল থেকে ট্যাক্সিতে ফিরে বাসার গেটে ঢোকার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয় তৃতীয় শ্রেণির ছাত্রী নাওয়াল আনসারীকে। কপাল, ঠোঁট, দুই হাতসহ মুখমণ্ডলে গুরুতর আঘাত পায় শিশুটি।ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে আনসারুল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সরকারি চাকরি করে নিজের অবুঝ সন্তানের নিরাপ...