গত ২৭ জুলাই আগামীর সময়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘এখতিয়ার ছাড়াই ৩২ কোটি টাকা খরচ এমডির’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপক এবং ইনচার্জ (অ্যাডমিন অ্যান্ড এইচআরএম) মোহাম্মদ আহছান উল্লাহ। গত বুধবার প্রতিষ্ঠানটির এমডির পক্ষে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদটি সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ৩২ কোটি টাকা খরচ করার বিষয়টিও কাল্পনিক। নিয়োগ ও বদলি-বাণিজ্যকে কেন্দ্র করে গড়া সিন্ডিকেটের বিষয়টিও সত্য নয়।
প্রতিবেদকের ব...