ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ বীমাসেবা চালু করতে ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে করপোরেট এজেন্ট চুক্তি সই হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম শাহ আলমের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। চুক্তির আওতায় গ্রাহকরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমাসেবা পাবেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে...