সিটি গ্রুপকে নতুন করে চলতি মূলধন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইন থেকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রুপটির পাঁচটি প্রতিষ্ঠানকে সিন্ডিকেটেড ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোর সামনে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না।আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারা থেকে বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানগুলো হলো—স...