প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য 'ব্লু স্কাই' স্কুল পরিদর্শন করেছেন।আজ রবিবার সকালে প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ন নির্দেশনা দেন তিনি।পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির...