অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে দিন কাটত জয়পুরহাটের অনেক আদিবাসী নারীর। ফসল ফলাতেন, কিন্তু সেই ফসলের মালিকানা কিংবা বাজারের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল না তাদের। এবার সেই চেনা জীবনের বাইরে নতুন স্বপ্ন দেখছেন তারা। শুধু কৃষিশ্রমিক নন, নিজেরাই হবেন কৃষিপণ্যের উৎপাদক, উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদার। যেন মাটিতে স্ট্রবেরির বীজের সঙ্গে বোনা হচ্ছে তাদের দিনবদলের বীজও।
শুধু চাষ করলেই অবশ্য কৃষকের আয় খুব বেশি বাড়ে না। তাই প্রকল্পটির পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে উৎপাদনের পরের ধাপগুলোতেও। স্ট্রবেরি প...