স্পাইরোমেট্রি
একটি সহজ, নিরাপদ ও
ব্যথাহীন পরীক্ষা, যার মাধ্যমে ফুসফুস
কতটা ভালোভাবে বাতাস গ্রহণ ও ত্যাগ করতে
পারে তা পরিমাপ করা
হয়। জমা (হাঁপানি), সিওপিডি এবং অন্যান্য শ্বাসতন্ত্রের
রোগ নির্ণয় ও চিকিৎসার অগ্রগতি
মূল্যায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারা
এই পরীক্ষা করবেন?
৮
সপ্তাহের বেশি কাশি থাকলে। হাঁটাহাঁটি
বা সিঁড়ি ভাঙতে শ্বাসকষ্ট হলে। শ্বাস
নেওয়ার সময় বাঁশির মতো
শব্দ হলে। দীর্ঘদিন
ধূমপান করেছেন এমন ব্যক্তি। ধুলোবালি,
ধোঁয়া বা রাসায়নিক...