সবুজ পাহাড়, প্রাচীন বৌদ্ধবিহার আর নানা জাতিগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ কক্সবাজারের রামু। এই জনপদে এখনো টিকে রয়েছে রাখাইন সম্প্রদায়ের অতীত জীবনযাত্রার কিছু বিরল নিদর্শন। এর মধ্যে অন্যতম বার্মাটিক কাঠে তৈরি ঐতিহ্যবাহী কাঠের বাড়ি। কাঠের খুঁটি, দরজা-জানালা ও কারুকার্যে এসব বাড়িতে যেন ধরে রাখা হয়েছে একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও পূর্বপুরুষের স্মৃতি। তবে আধুনিকতার চাপে রামুর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব কাঠের বাড়ি হারিয়ে যাচ্ছে দ্রুত।
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামে এখনো দাঁড়িয়ে রয়েছে...