বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রবিবার। দিনটি উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে নেওয়া হয়েছে নানা আয়োজন। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, শীল গ্রহণ ও ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করবেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। সন্ধ্যায় বিভিন্ন বিহার এলাকায় ওড়ানো হবে ফানুস।প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আষাঢ়ী পূর্ণিমা থেকে টানা তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময় তারা বিহারে অবস্থান করে ধর্মচর্চা ও সাধনায় নিয়োজিত থাকেন। বর্ষাবাসের সমা...