ফরিদপুরের
বোয়ালমারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর
পাঠদান চলছে মাত্র তিন
শিক্ষক দিয়ে। বিদ্যালয়টিতে শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১২টি।
এর মধ্যে শূন্য ৯টি। কর্মরত তিনজনের
মধ্যে এক শিক্ষক বিএড
প্রশিক্ষণে থাকায় নিয়মিত পাঠদানে তার উপস্থিতিও সীমিত।
সংকট সামাল দিতে চারজন খণ্ডকালীন
শিক্ষক দিয়ে কোনো রকমে
চলছে শ্রেণি কার্যক্রম।
বিদ্যালয়
কর্তৃপক্ষ বলছে, উপজেলা সদরের দক্ষিণ শিবপুর মহল্লায় প্রায় দেড় একর জমির
ওপর ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত
হয় বিদ্যালয়টি। ১৯৮৭ সালের শেষ
দিকে এটি...