স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে বাংলা ভাষায় মুক্তি পাওয়া সব সিরিজ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আগামী দুই বছর দেখা যাবে নেটফ্লিক্সে। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে। এর ফলে আশফাক নিপুণের ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ নেটফ্লিক্সে জায়গা করে নিচ্ছে। দুটি সিরিজেই অভিনয় করেছেন মোশাররফ করিম। এরমধ্যে ‘মহানগর’-এর দুটি সিজন এসেছে। অন্যদিকে ‘বোহেমিয়ান ঘোড়া’র নতুন সিজন আসবে বলে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন...