পর্তুগালে জনসম্মুখে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে করা নতুন আইন আজ ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো জরিমানা হতে পারে। আইনটি পরিচিত 'বোরকা আইন' নামে। ‘আইন ৫৮/২০২৬’ অনুযায়ী, জনসম্মুখে এমন পোশাক পরা নিষিদ্ধ, যা মুখ ঢেকে রাখে বা কোনো ব্যক্তিকে শনাক্ত করতে বাধা সৃষ্টি করে। আইনটি গত ২৪ আগস্ট সরকারি গেজেটে প্রকাশিত হয়। প্রকাশের ৩০ দিন পর এটি কার্যকর হওয়ার বিধান ছিল।আইন ভাঙার ক্ষেত্রে অবহেলা প্রমাণিত হলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করলে ৪০০ থেকে ৩ হাজ...