বয়স মাত্র ১০। সেই বয়সেই ছোট ভাইকে নতুন জীবন দেওয়ার লড়াইয়ে সামিল হল আসামের বারপেটার এক শিশু। তার বোন ম্যারো দানে গুয়াহাটির ডা. বি বরুয়া ক্যানসার ইনস্টিটিউটে সফল হয়েছে দুই ভাইয়ের মধ্যে মিলযুক্ত বোন ম্যারো প্রতিস্থাপন।সামাজিক মাধ্যমে এই খবর জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের স্নেহস্পর্শ প্রকল্পের আওতায় এই প্রতিস্থাপন হয়েছে। তার দাবি, আসামে এই প্রকল্পের অধীনে এটিই প্রথম বোন ম্যারো প্রতিস্থাপন।“১০ বছরের ভাই তার ছোট ভাইয়ের জন্য নিখুঁত ম্যাচ হয়ে উঠেছে,” মন্তব্য...