পঞ্চগড়ের বোদা বাজারের সবজি হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পাশাপাশি বাজারের উন্নয়ন, বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধন ও সবজি বাজারের পুনর্বিন্যাস কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।আজ শুক্রবার সকাল ১০টার দিকে বোদা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।প্রতিমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাদের পুনর্বাসনের মাধ্যমে নিজ নিজ দোকান ফিরে পাওয়ার সু...