বাংলাদেশের জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ অনুযায়ী, ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশের বেশি মানুষ ৬০ বছর বা তার বেশি বয়সী। UNFPA Bangladesh-এর তথ্যানুযায়ী, বাংলাদেশে ৬০ বা এর অধিক বয়সী জনগোষ্ঠীর সংখ্যা ৯ দশমিক ৩ শতাংশ, অর্থাৎ দেড় কোটির বেশি। অন্যদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত ২০২৬ সালের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০৫০ সালে বাংলাদেশে প্রতি পাঁচজনের একজনের বয়স হবে ৬০ বছর। প্রবীণ জনগোষ্ঠীর হার বৃদ্ধ...