শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২৫ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশের আওতাভুক্ত থাকবেন না।আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির তথ্য মতে, স্পন্সরদের হাতে থাকা ৪৯ কোটি ২১ লাখ শেয়া...