গ্রাহকদের সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত রাখতে দেশে প্রথমবারের মতো ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মেটার সঙ্গে পার্টনারশিপ এবং টেলিনর লিনক্সের সহায়তায় এশিয়ায় শুরুর দিককার অপারেটরগুলোর অন্যতম হিসেবে গ্রামীণফোন এই উদ্ভাবনী সুবিধাটি নিয়ে এসেছে।এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, রেগুলার ডেটা ব্যালেন্স বা ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেলেও গ্রাহকরা সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা ছাড়া বা ব্যালেন্স ফুরিয়ে গেলেও গ্র...