দীর্ঘ ১৩ বছর পথে পথে কেটেছে তার জীবন। একসময় হারিয়ে ফেলেছিলেন নিজের পরিচয়। চিনতে পারতেন না মা-বাবা, ভাইবোন কিংবা পরিচিত কাউকে। রাজশাহী নগরের ফুটপাত আর সড়কের পাশেই ছিল তার ঠিকানা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে পড়ে থাকতেন এক জায়গায়। সঙ্গে থাকত কাপড় ও কম্বল বাঁধা একটি পুঁটলি। কাছে গেলেই তেড়ে আসতেন। কখনো ছুড়ে মারতেন ইট। স্বজনেরা বহুবার চেষ্টা করেও তাকে বাড়ি ফিরিয়ে নিতে পারেননি। অবশেষে চিকিৎসার পর স্মৃতি ফিরে পেয়েছেন ৪১ বছর বয়সী বেবী খাতুন। দীর্ঘ ১৩ বছর পর ফিরেছেন পরিবারের কাছে।বেবী খাতুনের বাড়ি রাজশাহীর পবা...