চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে দেশের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রকল্পটি বাস্তবায়নে বিনিয়োগ ও টার্মিনাল পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনা...