সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, চন্দনাইশ ও লোহাগাড়াসহ উত্তর চট্টগ্রামের কয়েকটি উপজেলা এবং বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই দুর্যোগের প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচাবাজারেও। বন্যা ও উত্তাল সমুদ্রের কারণে সবজি ও সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে দাম বেড়েছে বেশির ভাগ পণ্যের। মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।বন্যার পানিতে চট্টগ্রামের...