বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১১টি বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একজন সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে একজন সহকারী অধ্যাপক,
যন্ত্রকৌশলে দুজন সহকারী অধ্যাপক, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে একজন সহকারী অধ্যাপক, পানিসম্পদ কৌশলে একজন সহকারী অধ্য...