লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয় সেই চেষ্টা। এখন ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে আছেন দুই শিশু, দুই নারী ও আট পুরুষ।
আরও পড়ুন...