দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা। গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।আজ শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজুল হক। তিনি বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।মামলার নথি অনুযায়ী, ২০০১ সাল...