কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে ভারত পেরিয়ে নেপালের
হিমালয়ে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা। ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানে
জয় করেছেন পাঁচটি পর্বতশৃঙ্গ ও এভারেস্ট অঞ্চলের তিনটি দুর্গম গিরিপথ। ৫ হাজার ১০৬
মিটার উচ্চতার লারকে লা পাসে বাংলাদেশের পতাকা উড়িয়ে পূর্ণ করেছেন অভিযানের নির্ধারিত
লক্ষ্য।
গত শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিটে লারকে লা পাসের চূড়ায় বাংলাদেশের
লাল-সবুজের পতাকা উত্তোলন করেন বীর কুমার। তার দাবি, সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে
সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপা...