কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনে ডিলারশিপ বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলা পরিষদে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলারদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। তাই...