মিজোরামে
স্থানীয় কৃষি ও উদ্যানজাত পণ্য থেকে ওয়াইন ও বিয়ার উৎপাদনের জন্য প্রস্তাবিত
প্রসেসিং ইউনিটগুলোর তালিকা চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। এ বিষয়ে রাজ্যের
মুখ্যমন্ত্রী লালদুহোমার কাছে সুপারিশ পেশ করবে মিজোরাম আবগারি ও মাদকদ্রব্য দফতর।
বুধবার মিজোরামের
আবগারি ও মাদকদ্রব্য মন্ত্রী লালনঘিংলোভা হামর জানান, স্থানীয় ওয়াইন ও বিয়ার উৎপাদনের জন্য
প্রসেসিং ইউনিট নির্বাচনের বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তৈরি করা হয়েছে। চলতি
সপ্তাহেই তা পেশ করা হবে মুখ্যমন্ত্রীর সামনে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভ...