ইন্টারন্যাশনাল
মোটর ফিল্ম অ্যাওয়ার্ডসে (আইএমএফএ) টানা দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন বাংলাদেশি অটোমোটিভ
চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার। এবারের আসরে রয়েছে পোরশে ৭১৮
বক্সস্টার’কে কেন্দ্র করে তার নির্মিত ‘বিয়ন্ড দ্য মেশিন’। এতে অটোমোটিভ চলচ্চিত্র
নির্মাণের পেছনের ভাবনা ও সৃজনশীলতা উঠে এসেছে।
আইএমএফএ ২০২৬-এর
মনোনয়ন তালিকায় রয়েছে হলিউডের বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য—
বার্ট লেটন পরিচালিত ‘ক্রাইম ১০১’ (ক্রিস হেমসওর্থ, মার্ক রাফেলো ও হ্যালি বেরি), এডগার...