একসময় যে নদীর বুক চিরে চলত লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান, সেই নদীর বুকে এখন বিস্তীর্ণ চর। কোথাও নদীর মাঝেই হচ্ছে ফসলের আবাদ, কোথাও আবার কমে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। দীর্ঘদিন খনন না হওয়া, পলি জমে নাব্য সংকট, ভরাট ও নদীর তীর দখল হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে মাদারীপুরের শিবচরের নদ-নদীগুলো।
উপজেলার বিভিন্ন এলাকায় একসময়ের খরস্রোতা নদীর প্রবাহপথ ক্রমেই সংকুচিত হচ্ছে। বর্ষায় কিছু অংশ পানিতে ভরলেও শুকনো মৌসুমে বিস্তীর্ণ এলাকায় জাগছে চর। এতে শুধু নদীর স্বাভাবিক প্রবাহই বাধাগ্রস্ত হচ্ছে না, হুমকির মুখে...