সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিষ বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. সোহেল শেখ (৩৬), তার স্ত্রী লাইজু বেগম (৩২) এবং বিষ বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২)। এর মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে।শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোংলার জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও তার স্ত্রী লাইজু বেগমকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা মোংলা বাজারের সার ও কীটনাশক...