কবীর-লালন ভাবসংগীত
উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে আজ শুক্রবার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী
হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে। লালন বিশ্বসংঘের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়
গত ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকা থেকে শুরু হয় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,
রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগব্যাপী ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। এরই ধারাবাহিকতায়
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী আয়োজন। সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মাল্টিপারপাস
অডিটরিয়ামে সিলেট বিভাগের সমাপনী উৎসবের উদ্বোধ...