একজন গানের মানুষ, অন্যজন ফ্যাশনের পাশাপাশি গানের সঙ্গেও যার দীর্ঘদিনের যোগাযোগ। এবার একই গানে কণ্ঠ মিলিয়েছেন ক্লোজআপ ওয়ান বিজয়ী সংগীতশিল্পী সালমা ও বিশ্বরঙের কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তাদের দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। বিশ্বরঙ প্রেজেন্টসের আয়োজনে প্রকাশিত গানটির কথা লিখেছেন নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমার সঙ্গে বিপ্লব সাহার কণ্ঠের এই মেলবন্ধনে গানটিতে তৈরি হয়েছে প্রেমের আবহ। শুধু গান নয়, ‘প্রেম লীলা’কে ঘিরে তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিওও। ভিডি...