পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক রাবেল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ এবং আলামিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এ...