দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের এই মহারণে এবার কোনো একক দল ফেবারিট নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন শিরোপা ধরে রাখতে মরিয়া, তেমনি ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন কিংবা পর্তুগালও নিজেদের সেরা প্রমাণ করতে মুখিয়ে আছে। ঐতিহ্যবাহী দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি কাগজে-কলমে কিছুটা পিছিয়ে থা...