‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ শীর্ষক প্রতিপাদ্যে সোমবার চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলছেন, ‘চট্টগ্রামের ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত এলাকাগুলোকে পর্যায়ক্রমে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে রূপান্তর করতে হবে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে সকালে চউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান।এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর সিডিএ মিলনায়তনে আবাসন পরিস্থিতি, ভবিষ্যৎ...