চাকরির বাজারে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনের প্রথম
সুযোগটি আসে সিভির মাধ্যমেই। পরামর্শ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক
ড. খালেদ মাহমুদ
আধুনিক চাকরির
বাজারে একটি সিভিতে নির্দিষ্ট কিছু সেকশন বা অংশ থাকা বাধ্যতামূলক। সিভির একদম শুরুতে
প্রার্থীর নাম, পেশাদার ইমেইল আইডি, সচল ফোন নম্বর এবং লিংকডইন প্রোফাইলের লিংক সংক্ষেপে
দিতে হবে। এখানে স্থায়ী ঠিকানা বা বৈবাহিক অবস্থার মতো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন
নেই। এরপর থাকবে একটি সংক্ষিপ্ত প্রফেশনাল সামারি বা ক্যারিয়ার অবজেক্টি...