বরিশালে শাপলা তুলতে গিয়ে সাতলা বিলে ডুবে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উজিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত রাকিবুল উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার রাত ৩ টার দিকে নেছারাবাদ থেকে ৩০ জন স্কুল ও কলেজছাত্র সাতলা বিলে ঘুরতে যান। জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তিনটি নৌকায়...