গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী জোটের টানাপড়েনে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। সংসদে সংবিধান সংশোধনে সরকারের নেওয়া উদ্যোগের মধ্যেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে আছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এর অংশ হিসেবে তারা গঠন করেছে ১৫ সদস্যের জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি।
১৫ সদস্যের কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ১১-দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ড. হামিদুর রহমান আযা...