‘ভুঁই সোনা’ নামে একটি বিরল উদ্ভিদ
সংগ্রহ করতে আমাকে বহুবার টাঙ্গাইলের মধুপুর বনে যেতে হয়েছে। আবার কিছু উদ্ভিদের জন্য
পুরো এক বছর অপেক্ষা করেছি। কারণ, নির্দিষ্ট সময় ছাড়া গাছটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া
যায় না— বলছিলেন ড. মো. আশরাফুজ্জামান। বছরের পর বছর এমন ধৈর্য, শ্রম আর নিরলস অভিযানের
মধ্য দিয়ে বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছেন শতাধিক বিরল ও বিলুপ্তপ্রায়
উদ্ভিদ। নিজের হাতে পরিচর্যা করেন সেগুলোর। বিরল উদ্ভিদ সংরক্ষণে অসামান্য এই অবদানের
স্বীকৃতি হিসেবে সম্প্রতি পেয়েছেন ‘দ্বিজে...