রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক তাহের আহমেদ। প্রতিহিংসার বলি হয়ে নিজের বিছানাতেই খুনের শিকার হন। লিখেছেন
জেমাম আহমেদ
এক হিমেল রাত, রাজশাহী। নগরীতে অবস্থিত দেশের
অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া তখন ঘুমিয়ে ছিল গভীর
নিস্তব্ধতায়। তবে সেই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানকার একটি ছোট্ট দোতলা বাড়িতে ঘটেছিল
ভয়ানক এক কাণ্ড। বাড়িটিতে একরকম একাই থাকতেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক
ড. এস তাহের আহমেদ। দেখাশোনা করতেন কেয়ারটেকার জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের...