শহীদ
কাদরী চলে গেছেন, কিন্তু
স্মৃতির সুরভি ম্লান হয়নি আজও বিন্দুমাত্র।
আমার নিজের জীবন নানা বৈচিত্র্যে
ভরা। ঢাকা এবং নিউ
ইয়র্কে দীর্ঘদিন থাকার সুবাদে জীবনে কত বাড়তি আনন্দ
ও অভিজ্ঞতা যে যুক্ত হয়েছে!
নিউ ইয়র্কে শহীদ কাদরী ভাইয়ের
সঙ্গে দেখা হওয়া এবং
দুই পরিবারের মিলনে নীরা আপা ছিলেন
অনুঘটক। কবিতা ভালোবাসি সেটা তো ছিলই,
তবে তিরিশের কবিদের প্রতি আমার ভালোবাসা এবং
আগ্রহ দেখে শহীদ ভাইও
বোধকরি আমাকে তার কাছের মানুষ
ভাবতেন। নিউ ইয়র্ক থাকাকালে
নিয়মিতই আড্ডা বসত আমাদের। শহীদ
ভাই-নীরা আপ...