দেশের সিটি করপোরেশন এলাকায় তিন চাকার ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। তবে নিবন্ধন নবায়ন করতে হবে প্রতিবছর।নতুন বিধিমালাতে ব্যাটাারিচালিত রিকশার সংখ্যা নির্ধারণ, নিবন্ধন, চলাচলের রুট, গতিসীমা, পার্কিং ও চার্জিং ব্যবস্থা এবং নিরাপত্...