ঠিকমতো পরিকল্পনা না করলে ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও একদিন কঠিন হয়ে যেতে পারে, যদি ঠিকমতো পরিকল্পনা না করি।’ সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে গতকাল শুক্রবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী বলেছেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব ন...