নেত্রকোনায় ফুটবল খেলার সময় লোডশেডিং হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আর্জেন্টিনা -জর্ডান ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের লোডশেডিংয়ের কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ চলাকালে লোডশেডিং হওয়ায় সেই ক্ষোভ আরও বেড়ে যায়। তাদের দাবি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কেন্দুয়ার জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক...