দেশে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আজ বুধবার দুপুরে বিইআরসি নতুন দর ঘোষণা করে। চলতি মাস থেকেই কার্যকর হবে এই দাম। খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।বিইআরসির তথ্য অনুযায়ী, ব...