স্বর্ণ, রুপা, গয়না ও বৈদেশিক মুদ্রার নোট আমদানিসহ সার্বিক বিষয় সহজ ও আধুনিক করতে নতুন একীভূত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পুরনো বেশকিছু নির্দেশনা বাতিল করে আমদানির বৈদেশিক মুদ্রা বিধিবিধানগুলোকে এক ছাতার নিচে এনে এই হালনাগাদ সার্কুলার জারি করা হয়।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ ও নীতি বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।নতুন এই নীতিমালায় বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে আমদানি দলিল প্রক্রিয়াকরণ এবং আমদানি মূল্য পরিশোধে রপ্তানি আয় সং...