ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের ব্যবধান
পেরিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন
চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে শুভ ইসলাম।
জানা যায়, কনের
নাম সানজিদা আক্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার
বাসিন্দা তিনি এবং প্রয়াত কবির হোসেনের মেয়ে।
পরিবারের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর দুজনের
মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় আস্থা ও ভালোবাসায় রূপ নেয়।
একপর্যায়ে একসঙ্গে জীবন...