বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড হয় কোন দেশগুলোতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সৌদি আরবের নাম সামনের সারিতেই উঠে আসে।মধ্যপ্রাচ্যের দেশটিতে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তা নিয়ে আলোচনার মধ্যে পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, গত তিন বছরে বিভিন্ন অভিযোগে ৮৬৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।ইউরোপিয়ান সৌদি অর্গানাইজশেন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) তথ্য আরও দেখাচ্ছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটিতে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যে দেখা...