বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে সংস্থাটি। তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া কবে শুরু হবে, কীভাবে হবে এবং তালিকাভুক্ত এজেন্সিগুলো কীভাবে নির্বাচিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।তালিকায় থাকা এজেন্সিগুলো হলো বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস,...