প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে কারামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানালেন, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন...